সিলেটে মাঝারি থেকে বজ্রবৃষ্টির আভাস
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫১ AM

সিলেটে মাঝারি থেকে বজ্রবৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ১২:৪১:৫২ PM

সিলেটে মাঝারি থেকে বজ্রবৃষ্টির আভাস

প্রতীকী ছবি


আগামী ২৪ সেপ্টেম্বর উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে শনিবার (২০ সেপ্টেম্বর) দেশের আবহাওয়া থাকবে মিশ্র প্রকৃতির। এ সময় সিলেটসহ দেশের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর এর তথ্য অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে।

দেশের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। বাতাসের গতি ঘণ্টায় ৬-১০ কিলোমিটার থাকতে পারে এবং তা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বইতে পারে। দিনের বেলায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৭৫% পর্যন্ত থাকতে পারে।

আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি, ২৪ সেপ্টেম্বর উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী আবহাওয়ার ধরনকে প্রভাবিত করতে পারে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে দেওয়া পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

জৈন্তা বার্তা/আরআর