যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা ওসমান গনি
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫১ AM

যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা ওসমান গনি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ০২:৩২:১৯ PM

যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা ওসমান গনি


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ওসমান গনি সপরিবারে সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্র গমন করেছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

সেখানে তিনি পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করবেন। যুক্তরাষ্ট্র সফরকালে সিলেট জেলা ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।

ওসমান গনি সময়ের স্বল্পতা ও বিভিন্ন ব্যস্ততার জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক নেতৃবৃন্দ অনেককে বলে যেতে পারেননি জানিয়ে তিনি সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং এই সফর যেন নিরাপদ হয় ও সফলভাবে সফর শেষে দেশে আসতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেছেন।

জৈন্তা বার্তা/আরআর