ছবি:নিজস্ব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী ড. মো. মঞ্জুরুল আহসান বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি নাসার স্টেম এডুকেশন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
গবেষণার ক্ষেত্রে ড. আহসান বিশেষভাবে পরিচিত মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার ভিশন, স্বাস্থ্যখাতের ডেটা বিশ্লেষণ এবং উন্নত উৎপাদন ব্যবস্থার জন্য।
শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক সম্পন্নের পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। পরবর্তীতে ওকলাহোমা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করে সেখানে শিক্ষাজীবনেই গবেষণা কার্যক্রমে যুক্ত হন।
তার এই সাফল্য শুধু শাবিপ্রবির জন্য নয়, বাংলাদেশের জন্যও এক গৌরবের অর্জন।
জৈন্তাবার্তা / সুলতানা




