ছবি:নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া, অনগ্রসর নারী শিক্ষার উন্নয়নে সমাজ ও শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২১ সেপ্টেম্বর বেলা ২টায় সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হলরুমে পরিচালনা কমিটির সদস্য শামসুদ্দিন আল আজাদের সঞ্চালনায় ও বিদ্যালয় এর প্রধান শিক্ষক আতিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,তেয়াকুল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান,তোয়াকুল কলেজের অধ্যক্ষ,লোকমান শিকদার,সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ,ইউপি সদস্য লোকমান, হেলাল উদ্দিন,শিক্ষক প্রদ্যুৎ চক্রবর্তী প্রভাষক রাহাতসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
আলোচনা সভায় সমাজে নারী শিক্ষার প্রয়োজনীয়তা এবং এর মাধ্যমে সামগ্রিক উন্নয়নের উপর জোর দেওয়া হয়। নারী শিক্ষার পথে বাধা সৃষ্টিকারী বিষয় বাল্যবিবাহ, সামাজিক বৈষম্য, এবং অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করা হয়। এই বাধাগুলো দূর করতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে আলোচনা করা হয়। নারীদের ক্ষমতায়ন এবং নেতৃত্বের সুযোগ সৃষ্টির মাধ্যমে জেন্ডার সমতা অর্জনের উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও প্রযুক্তিনির্ভর সমাজে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য তাদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অপরিহার্য বলে আলোচনায় উঠে আসে। উপস্থিত ছিলেন,সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মাস্টার গিয়াস উদ্দিন,তোয়াকুল কলেজের বিভিন্ন বিভাগের নারী প্রভাষক বৃন্দ সোনার বাংলা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক এবং ছাত্রীরা।
জৈন্তাবার্তা / সুলতানা




