সিলেটে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃ'ত্যু
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৪৭ AM

সিলেটে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃ'ত্যু

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ১০:৪৮:৩৬ PM

সিলেটে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃ'ত্যু

ছবি : সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে রিফাত (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার নয়াগাঙেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। রিফাত একই উপজেলার পাড়ুয়া লামাপাড়ার আসাদুজ্জামান বতুল্লাহর পুত্র। সে তার মায়ের সঙ্গে নয়াগাঙেরপাড় গ্রামে নানার বাড়ি বেড়াতে এসেছিল।

জানা গেছে, রবিবার দুপুরে রিফাত তার কয়েকজন বন্ধুর সঙ্গে নানাবাড়ির পাশের একটি ডোবায় গোসল করতে যায়। সবার অগোচরে সে ডোবার পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলের দিকে তার লাশ ভেসে ওঠে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার কর্মকার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার