সিলেটে প্রায় দেড় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৪৬ AM

সিলেটে প্রায় দেড় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ০২:১৪:১৮ PM

সিলেটে প্রায় দেড় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ


সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। 

বিজিবির বাংলাবাজার ও বিছনাকান্দি বিওপি কর্তৃক পরিচালিত এই অভিযানে ভারতীয় গরু, মোটরসাইকেল মিটার, ফুচকা ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

অন্যদিকে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় টাস্কফোর্সের অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড় ও বিপুল পরিমাণ ওষুধ আটক করে।

অভিযানে জব্দ হওয়া মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, জব্দকৃত সব চোরাচালানীর পণ্যের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর