সিলেট মহানগরীর রিকাবীবাজার এলাকা থেকে মহানগর ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতার নাম সালমান খান রাজিক (১৯)। তিনি মহানগর ছাত্রলীগের সদস্য ও নগরীর পাঠানটুলার আমীর খান রোডের ১৫৪ নম্বর বাসার মো. রিয়াজ খানের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার সালমানকে মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




