সিলেটে ব্যবসায়ী ও রিকশাচালকের লা*শ উদ্ধার
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪৮ AM

সিলেটে ব্যবসায়ী ও রিকশাচালকের লা*শ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ০২:৫৮:৩২ PM

সিলেটে ব্যবসায়ী ও রিকশাচালকের লা*শ উদ্ধার

প্রতীকী ছবি


সিলেটে পৃথক স্থান থেকে এক ব্যবসায়ী ও এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে গলায় ফাঁস লাগিয়ে আর অন্যজনের মৃত্যু হয়েছে গায়ে আগুন লাগিয়ে। দু'জনেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টায় সিলেটের শাহপারাণ থানার দাসপাড়া এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের (ফার্মেসি) ভেতর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম রনধির দাশ (৬৫)। তিনি দাসপাড়া গ্রামের মৃত রাকেশ চন্দ্র দাসের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তিনি মানসিকভাব কিছুটা বিকারগ্রস্ত ছিলেন বলে জানতে পেরেছি।

অপরদিকে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট মহানগরীর মীরাবাজার এলাকা থেকে এক রিকশাচালাকের লাশ উদ্ধার করা হয়েছে। নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের নাম মনসুর (৩০)। তিনি জয়পুরহাট জেলার বড় বানিয়াতুল গ্রামের জামেউল জামেউল ইসলামের পুত্র। তিনি প্রায় ২০ বছর ধরে মীরাবাজার এলাকার সেবক-২ নম্বর বাসার গ্যারেজে বসবাস করে আসছিলেন এবং গ্যারেজের মালিক রিজভী মিয়ার মালিকানাধীন রিকশা চালাতেন। 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এডিসি (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

জৈন্তা বার্তা/আরআর