দক্ষিণ সুরমারে কাইয়ুম চৌধুরীর গণসংযোগ ও সমাবেশ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৫৬ AM

দক্ষিণ সুরমারে কাইয়ুম চৌধুরীর গণসংযোগ ও সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ১০:১৮:১৫ PM

দক্ষিণ সুরমারে কাইয়ুম চৌধুরীর গণসংযোগ ও সমাবেশ

ছবি: নিজস্ব


সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র, শর্তারোপ ও বাধা-বিপত্তি সৃষ্টি করা হচ্ছে। বিএনপি হলো সাধারণ মানুষের দল। দেশের অন্তত ৮০ শতাংশ মানুষ এখনও বিএনপিকে ভালোবাসে। তাই গত ১৭ বছরের বহুমুখী দমন-নিপীড়ন সত্ত্বেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ বাজারে গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দেবেন। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য ও জনগণের আস্থা।

কাইয়ুম চৌধুরী আরও বলেন, নিউইয়র্ক বিমানবন্দরের ঘটনা আবারও প্রমাণ করেছে, আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য অনুশোচনা করে না। সব অন্যায়ের বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, “মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে এসব মোকাবিলায় আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও যোগ করেন, “দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই কর্মসূচিই জাতিকে সুশাসিত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্রের পথে এগিয়ে নেবে।”

সমাবেশে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আরিফ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আপ্তাব উদ্দিন, আব্দুল মালিক মল্লিক, ময়নুল ইসলাম মঞ্জু, পাবেল রহমানসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও স্থানীয় জনগণ।

জৈন্তাবার্তা / মনোয়ার