ছবি:নিজস্ব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৬টি আবাসিক হলে শিক্ষার্থীদের মতামত, সমস্যা ও সমাধানের প্রস্তাব গ্রহণের জন্য ‘আইডিয়া বক্স’ স্থাপন করা হয়েছে।
বুধবার দুপুরে (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
উপ-উপাচার্যঅধ্যাপক ড. মোহাম্মদ সাজেদুল করিম এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিভিন্ন দপ্তরের প্রধান, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা চাইলে লিখিতভাবে অথবা QR Code স্ক্যান করে নাম প্রকাশ না করেই মতামত ও প্রস্তাব জমা দিতে পারবেন। এজন্য ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় QR Code সম্বলিত পোস্টার টানানো হয়েছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের দেওয়া প্রস্তাব গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং বাস্তবায়নের চেষ্টা চালানো হবে। তাদের বিশ্বাস, একজন শিক্ষার্থীর ছোট্ট চিন্তাও ক্যাম্পাসে বড় পরিবর্তন আনতে পারে।
শিক্ষার্থীরা মনে করেন ‘আইডিয়া বক্স’ শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠস্বর হয়ে একটি সুন্দর, নিরাপদ ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তুলতে সহায়তা করবে।
শাবি শাখার ছাত্রদল সভাপতি রাহাত জামান বলেন, “আমরা শুধু রাজনীতি করি না, বরং শিক্ষার্থীদের সমস্যা সমাধান, নেতৃত্ব তৈরি ও ক্যাম্পাস উন্নয়নে কাজ করে যাচ্ছি। অভিযোগ নয়, সমাধান দিই নেতিবাচকতা নয়, ইতিবাচক চিন্তা ছড়াই।”
জৈন্তাবার্তা / সুলতানা




