কোম্পানীগঞ্জে আ ই ন শৃ ঙ্খ লা কমিটির মাসিক সভা
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৫৫ AM

কোম্পানীগঞ্জে আ ই ন শৃ ঙ্খ লা কমিটির মাসিক সভা

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০৭:৪৫:১২ PM

কোম্পানীগঞ্জে আ ই ন শৃ ঙ্খ লা কমিটির মাসিক সভা

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় পাথর ও বালু কারবারিদের কবল থেকে ধলাই সেতু রক্ষাসহ মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, চোরাচালান রোধ, বাজার ও বাসাবাড়িতে চুরি, ছিনতাই, গরু রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসন ও আইন রক্ষাকারী সংস্থার সহযোগিতা কামনা করা হয়।

কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিন  মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নয়ন মিয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম আশিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু সাইদ, উপজেলা আনসার কর্মকর্তা সেলিনা, কালাসাদেক বিওপির কোম্পানি কমান্ডার হযরত আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ জাকারিয়া আহমেদ ,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল,কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎজ্যোতি, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজু, উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবর প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার