ছবি: নিজস্ব
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এই রাষ্ট্র সবার। আমাদের রয়েছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবোজ্জল ইতিহাস। এর ধারা অব্যাহত রাখতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। তাই দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সনাতন ধর্মালম্বীদের শরদীয় দুর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় কামাইদ মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি । অনুষ্ঠানে গোয়াইন উপজেলা, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




