সিলেটের জুনেদ হ'ত্যা মা ম লা র মূল আ*সামি গ্রে ফ তা র
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৫৫ AM

সিলেটের জুনেদ হ'ত্যা মা ম লা র মূল আ*সামি গ্রে ফ তা র

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ১০:১৬:০৩ PM

সিলেটের জুনেদ হ'ত্যা মা ম লা র মূল আ*সামি গ্রে ফ তা র

ফাইল ছবি


সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুরের জমি নিয়ে বিরোধের জেড়ে ফেঞ্চুগঞ্জের আলোচিত জুনেদ হত্যা মামলার মূল আসামি মোহাম্মদ আলীকে বিদেশে পালিয়া যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টের  ইমিগ্রেশন থেকে আটক করেছে বিমানবন্দর কতৃপক্ষ। ফেঞ্চুগঞ্জ থানায় খবর দিলে আজ দুপুর ফেঞ্চুগঞ্জ থানা আসামিকে কোটে পাটিয়েছে।

উল্লেখ্য বিগত বছরের ৫ই মার্চ সকালে সিলেট আদালতে যাওয়ার সময় ফেঞ্চুগঞ্জ রুকনপুর মসজিদের সামনে গাড়ি আটকিয়ে দুই ভাইকে কুপিয়ে জুনেদুল ইসলামকে হত্যা করে বড় ভাই জাহেদুল ইসলাম গুরুত্ব আহত করে আসামিরা পালিয়ে যায়, এজাহারের ৪ নং আসামি মোহাম্মদ আলী। এছাড়া  ৫ জন আসামি জেল হাজতে রয়েছেন, তারা হলেন মজনু মিয়া, হোম্মান আলী,রিমাদ মিয়া,আলী হোসেন,নিজাম মিয়া বাকিরা জামিনে রয়েছেন, ১৭ জন আসামির মধ্যে ২জন পলাতক সাইফুদ্দিন ও বাসিত।

এই মামলার আসামি মোহাম্মদ আলীকে সৌদিআরব পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর কতৃপক্ষ  আটক করে, আমলি আদালত ফেঞ্চুগঞ্জ  কোটে মামলা চলমান রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার