দুর্গোৎসবে মাতার অপেক্ষায় গোলাপগঞ্জবাসী
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫৫ AM

দুর্গোৎসবে মাতার অপেক্ষায় গোলাপগঞ্জবাসী

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ০১:৪০:০৬ PM

দুর্গোৎসবে মাতার অপেক্ষায় গোলাপগঞ্জবাসী

ছবি নিজস্ব


আর মাত্র একদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশের অন্যান্য স্থানের মতো সিলেটের গোলাপগঞ্জেও এই উৎসবকে ঘিরে এখন সাজ সাজ রব।

গত মাসখানেক ধরে উপজেলায় প্রতিমা তৈরির ধুম পড়েছিল। কারিগরদের ছিল না দম ফেলার ফুরসত। প্রতিমা তৈরির পর রঙের আঁচড় দেয়া শেষ করেছেন কারিগররা। পূজার জন্য প্রতিমা এখন প্রস্তুত।

প্রতিমা কারিগররা বলেন, অতীতে মানুষ মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করতে। সেই চাহিদা এখন না থাকায় আমাদের প্রায় সারা বছরই অলস সময় কাটাতে হয়। দুর্গাপূজা চলাকালে প্রতিমা তৈরি করে যে টাকা আয় হয়, তা দিয়ে কোনোমতে সারা বছর সংসার চালানো কঠিন হয়ে পড়ে। আবার চলতি বছর প্রতিমা তৈরির উপকরণের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। কিন্তু ক্রেতারা প্রতিমার দাম বাড়াচ্ছেন না। এতে আমাদের যে টাকা আয় হওয়ার কথা, তা হচ্ছে না।

তারা জানান, একটি পূর্ণাঙ্গ প্রতিমা তৈরি করতে ১৫ দিনের মতো সময় লাগে। তবে শেষ মুহূর্তে সময় স্বল্পতা ও বাড়তি চাহিদার কারণে চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে তাদের।

কারিগররা আরও জানান, প্রতিমা তৈরির কাজ শেষে রঙ করা ও সাজসজ্জার কাজও শেষ। ইতোমধ্যে প্রতিমাগুলো বিভিন্ন পূজামণ্ডপে পৌঁছে দেওয়া শুরু হয়েছে।

পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় আয়োজকরা জানিয়েছেন, গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে।


জৈন্তা বার্তা/আরআর