শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে আবাসিক হল ও একটি গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে নতুন নির্মাণাধীন হলগুলোরও নামকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এ সময় উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।
সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিজয় ২৪ হল’, প্রথম ছাত্রী হলের নাম ‘আয়েশা সিদ্দিকা হল’ এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম হয়েছে ‘ফাতিমা তুজ জাহরা হল’।
এছাড়া নির্মাণাধীন নতুন হলগুলোর মধ্যে ছেলেদের জন্য নির্ধারিত হলের নাম রাখা হয়েছে ‘গাজী বোরহান উদ্দিন হল’, মেয়েদের নতুন হলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন হলের নাম হয়েছে ‘এম. সাইফুর রহমান হল’।
পাশাপাশি, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’।
জৈন্তা বার্তা/আরআর




