সিলেটে দুর্গাপূজায় নিরাপত্তায় বাড়িয়েছে র‌্যাবের তৎপরতা
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫১ AM

সিলেটে দুর্গাপূজায় নিরাপত্তায় বাড়িয়েছে র‌্যাবের তৎপরতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ১০:২২:৫৬ PM

সিলেটে দুর্গাপূজায় নিরাপত্তায় বাড়িয়েছে র‌্যাবের তৎপরতা

ছবি : সংগৃহীত


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে নির্বিঘ্ন করতে কাজ শুরু করেছে অভিজাত বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৯। তাদের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সিলেট জেলার বিভিন্ন স্থানে তারা কাজ করছেন।

তবে সিলেট জেলায় এবার র‌্যাবের দুটি টিম কাজ করবে জেলাজুড়ে। তাদের একটি টিম পালা করে ২৪ ঘন্টা টহল দিবে, আর অপর টিমটি সার্বক্ষনিক প্রস্তুতি নিয়ে র‌্যাব-৯ প্রধান কার্যালয়েই থাকবে, যাতে কোনো অঘটনের খবর পাওয়ার সাথে সাথেই তারা গাড়ি ও প্রয়োজনীয়সংখ্যক ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেন।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, কেবল মাত্র দুর্গাপূজার জন্য আমাদের একটি টহল দল ২৪ ঘন্টা কাজ করবে। আর অপর দলটিকে সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে যাতে প্রয়োজনের সময় তাৎক্ষনিক তাদের পাওয়া যায়। এর পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়ে বলেও নিশ্চিত করেছেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার