ছবি:নিজস্ব
মাদক নয়, খেলাধুলায় মিলবে আনন্দ এই স্লোগানকে সামনে রেখে ২৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে পাড়ুয়া তরুণ সংঘ কর্তৃক আয়োজিত পাড়ুয়া প্রিমিয়ার লীগ—২০২৫ সিজন ১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সিকান্দার আলী,এসময় তিনি বলেন, আজকে তরুণ সমাজ নানাভাবে বিপদগ্রস্থ হচ্ছে। আজকে মদ, গাজা, ফেন্সিডিল এবং কিশোর গ্যাং করে সমাজে নানা ধরণের বিশৃ্ঙ্খলা সৃষ্টি করছে। আজকে তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য এধরনের টুর্নামেন্টের গুরুত্ব অনেক। তাই যারা এ টুর্নামেন্টের আয়োজন করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।পাড়ুয়া তরুণ সংঘের সভাপতি নিজাম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট মুরব্বি ও সাবেক মেম্বার আব্দুল জলিল,শফিক আহমেদ, আফিজাল হোসেন বতুল্লাহ,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আকবর রেদোয়ান মনা, পাঠাগার সম্পাদক ফারুক আহমদ, সাবেক খেলোয়াড় মশ্রব আলী,বাবুল আহমদ, আলী আকবর, ৭ নং ওয়ার্ড সদস্য লিটন আহমেদ,সাবেক মেম্বার মুজিবুর রহমান।আরও উপস্থিত ছিলেন,পাড়ুয়া তরুণ সংঘ ক্লাবের সহ সভাপতি ডালিম আহমেদ,ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, কোষাধ্যক্ষ অফিক আহমদ ,টিম ম্যানেজার হালকার আহমেদ,এহিয়া,সুজন,সুহেল,ছমাদ,(১) ছমাদ (২),আমির হোসেন,নাছির আহমদ, রুবেল আহমেদ, সাদী,করিম,সারোয়ার, রুকন,মতিন প্রমুখ।
তিনি আরও বলেন, আমাদের যে যুব সমাজ তারা ধ্বংস হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তাদেরকে খেলাধুলায় ভালো একটি সমাজ উপহার দেওয়ার জন্য খেলামুখী করতেছি এবং ক্রীড়া প্রেমি করতেছি। তিনি আরও বলেন, আজকে আমাদের স্লোগান হচ্ছে মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়।
জৈন্তাবার্তা / সুলতানা




