হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ AM

হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ০৮:৫৪:১৪ PM

হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড

ছবি : সংগৃহীত


এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৩ মিনিটে দারুণ এক ফ্রি-কিক গোলে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। বক্সের বাইরে থেকে তিনি সরাসরি গোলবারে কোণাকুণি ফ্রি-কিক নেন। যা হংকংয়ের এক ফুটবলারের মাথা ছুঁয়ে তাদের জালে জড়ায়।

হংকংয়ের গোলরক্ষক লাফিয়েও বল ঠেকাতে পারেননি। বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেছিলেন হামজা। এবার হংকংয়ের বিপক্ষে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন।

ম্যাচের শুরু থেকে হংকং গতিশীল ফুটবল খেললেও গোলের আক্রমণ সেভাবে করতে পারেনি। বাংলাদেশের ডিফেন্স এই রিপোর্ট লেখা পর্যন্ত ভালোই সামাল দিয়েছে।

এই গ্রুপে আজ অন্য ম্যাচে সিঙ্গাপুর ভারতের বিপক্ষে ড্র করেছে। এতে সিঙ্গাপুর পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। আজ বাংলাদেশকে হংকংকে হারাতে পারলে চার পয়েন্ট নিয়ে গ্রুপ সেরার দৌড়ে থাকবে। অন্তত ড্র করতে পারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলার স্বপ্ন গাণিতিকভাবে টিকে থাকবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা