দিরাইয়ে দু'পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

দিরাইয়ে দু'পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৩

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৩ ০৬:০৫:৫৫ পূর্বাহ্ন

দিরাইয়ে দু'পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৩

হাসপাতালে আহতরা


সুনামগঞ্জের দিরাই উপজেলার রাড়ইল গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাড়ইল গ্রামের নুনু মিয়া চৌধুরী ও সুমন চৌধুরীর লোকজনের মধ্যে গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধ ও মামলা মোকদ্দমা রয়েছে। এরই জেরে মঙ্গলবার(২৪ অক্টোবর) সকালে সুমন চৌধুরী ও হুমায়ুন আজাদ চৌধুরী লোকজন নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এসময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধসহ ২৩ জন আহত হন।

আহতরা হলেন নুনু মিয়া চৌধুরী (৬৫) অমিত হাসান (১৬) আবুল কালাম(৬৫) মনশাদ(২৮) রবিউল (২৫) মজুমদার (৬০)মনু মিয়া(৪০) আব্দুল হেকিম(২১) ফরশাদ (২২) নাহিদ(১৯) সুজন(৩২) রাজিব(২৫) অলিউর রহমান(৪০)রাবেল(৩০)তানিম আহমদ(২২) তজিম আহমদ (২১) গৌছ মিয়া (৭০) নানু মিয়া(৩৭) টংগর গ্রামের সালিশি ব্যক্তি আব্দুন নূর(৬০) সুমন চৌধুরীর পক্ষের সাজ্জুল মিয়া(৪২) রেজা চৌধুরী (১৭) মজিবুর (২২) হুমায়ূন আজাদ(৬০) বদরুল(২৭)। 

দিরাই থানা অফিসার ইনচার্জ  কাজী মোক্তাদির হোসেন বলেন, রাড়ইল গ্রামের সুমন চৌধুরী ও নুনু মিয়া চৌধুরীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিক দিরাই থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইন গত ব্যবস্তা নেয়া হবে।

JA



শীর্ষ সংবাদ:

অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক