বড়লেখায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ AM

বড়লেখায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ০৫:৫৯:৫৭ PM

বড়লেখায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ছবি:নিজস্ব


সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো মৌলভীবাজারের বড়লেখায় 

নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে সোমবার সকালে বড়লেখা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, অগ্নি নির্বাপন মহড়া ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

র‌্যালি শেষে উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক করণীয় ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শনসহ আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনার কৌশল তুলে ধরেন তারা।

পরে নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হক সুমন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ