বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর রেকর্ড
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ AM

বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ০২:২১:৫০ PM

বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর রেকর্ড

ছবি : সংগৃহীত


বয়স ৪০ বছর হয়ে গেলেও থেমে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাস লিখলেন আবার। মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে জোড়া গোল করে তিনি এখন বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা।

রোনালদো তার ৪০তম ও ৪১তম গোল করে ছাড়িয়ে গেছেন গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজকে। তিনি ১৯৯৮ থেকে ২০১৬ সালের মধ্যে বাছাইপর্বে করেছিলেন ৩৯ গোল।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই পর্তুগিজ তারকা ম্যাচের ২২ মিনিটে নেলসন সেমেদোর ক্রস থেকে দলকে সমতায় ফেরান। এরপর বিরতির আগে নুনো মেন্ডেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে পর্তুগালকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।

শেষ পর্যন্ত রবার্তো মার্টিনেসের দল ম্যাচটা শেষ করেছে ২-২ ড্রয়ে। ম্যাচটা জিততে পারলে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যেতো। কিন্তু পয়েন্ট ভাগাভাগি করায় বাছাই পর্বে ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০। তারা এখন মূল পর্বের টিকিট কাটার দ্বারপ্রান্তে। নভেম্বর উইন্ডোতে খেলতে নামলেই তারা সেটা নিশ্চিত করবে।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের মালিক রোনালদো এখন চোখ রাখছেন এক অনন্য মাইলফলকে। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার লক্ষ্য তার সামনে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা