হঠাৎ বিয়ে করে আলোচনায় ‘দ ঙ্গ ল’ কন্যা জায়রা ওয়াসিম
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৪ PM

হঠাৎ বিয়ে করে আলোচনায় ‘দ ঙ্গ ল’ কন্যা জায়রা ওয়াসিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ১০:৫৩:৪৯ PM

হঠাৎ বিয়ে করে আলোচনায় ‘দ ঙ্গ ল’ কন্যা জায়রা ওয়াসিম

ছবি : সংগৃহীত


বলিউড ছেড়েছেন বছর খানেক আগেই। এরপর বোরখা, হিজাব পরতেন বলে কটাক্ষের শিকারও হয়েছেন বহুবার। বলা হচ্ছে আমির খানের ‘দঙ্গল’ দিয়ে অভিনয় করে আলোচনায় আসা অভিনেত্রী জায়রা ওয়াসিমের কথা। প্রথম ছবিতেই করেছিলেন বাজিমাৎ, চলে আসেন লাইমলাইটে।  

এরই মধ্যে হঠাৎ আলোচনায় এই ‘দঙ্গল’ কন্যা। অভিনয় ছাড়ার বছর পাঁচেকের মাথায় বিয়ে করে ফেললেন জায়রা ওয়াসিম। শুক্রবার রাতে সকলকে চমকে দিয়ে বিয়ে করার কথা জানালেন প্রাক্তন এই অভিনেত্রী। কিন্তু জানাননি পাত্রের পরিচয়, ফলে তৈরি হয়েছে কৌতূহল, আলোচনা।

এদিন সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি ভাগ করে নিয়েছেন জায়রা। সেখানেই তাকে দেখা গেল, বরের সঙ্গে কনেবেশে। পরনে লাল রঙের বিয়ের পোশাক, আর পাত্রের গায়ে দেখা গেল ঘিয়ে রঙের কাশ্মিরি শাল। যেন চাঁদকে সাক্ষী রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জায়রা।

আরেক ছবিতে দেখা যায়, মেহেন্দি পরা হাতে নিকাহনামায় সই করছেন। ক্যাপশনে লেখা- ‘কবুল হ্যায়।’ আর তা প্রকাশ হতেই তৈরি হয় শুভেচ্ছার জোয়ার।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন জায়রা। পরে আবার ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান। ২০১৯ সালে আচমকাই অভিনয় জগৎ ছাড়ার কথা ঘোষণা করেন জায়রা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে