জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না : পরিকল্পনামন্ত্রী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না : পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৩ ০২:৩০:০৮ পূর্বাহ্ন

জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না : পরিকল্পনামন্ত্রী

বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান পরিকল্পনামন্ত্রী


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ তাদের নিবন্ধন নেই। এছাড়া স্বেচ্ছায় যদি জাতীয় নির্বাচনে নিবন্ধিত দলগুলো আসতে চায় আসুক আমরা বাঁধা দেব না। তবে আওয়ামী লীগ কোনো দলকে জোর করে নির্বাচনে আনবে না।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরের ৫৮০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ চায় জাতীয় নির্বাচনে যেন সব দল অংশ নেয়। নানা ধরনের মার্কা নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে দেখুক তাদের জনপ্রিয়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারে কাছেও নেই। 

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমেরিকা, জাপান, চীন কিংবা ভারতের কথায় বাংলাদেশ চলবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বাধীন ভাবে চলবে। নির্বাচনে সর্তকতার সঙ্গে সবাইকে কাজ করতে হবে। যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যদি বিএনপি মহাসমাবেশের নামে আইন লঙ্ঘন করে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক