সুনামগঞ্জে বাপ্পারাজ ও দীঘি, চলছে শুটিং
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ AM

সুনামগঞ্জে বাপ্পারাজ ও দীঘি, চলছে শুটিং

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৫ ০৩:১৬:২৪ PM

সুনামগঞ্জে বাপ্পারাজ ও দীঘি, চলছে শুটিং


পরিচালক মেহেদী হাসান হৃদয় নির্মাণ করছেন ‘বিদায়’ নামের নতুন একটি চলচ্চিত্র। এরইমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে সুনামগঞ্জে। এই ছবিতে অভিনয় করছেন বাপ্পারাজ ও দীঘি। 

প্রযোজক শাহরিন আক্তার বলেন, আমাদের ‘বরবাদ’-পরবর্তী সিনেমায় সিয়ামকে নিয়ে শুটিংয়ের কথা ছিল। আপাতত সে ছবিটি পরে করছি। এখন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘিসহ বেশ কিছু তারকা নিয়ে ‘বিদায়’ সিনেমার কাজ করছি। সিনেমাটি দিয়ে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় নাম লেখাচ্ছেন বাপ্পারাজ ও দীঘি।

সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে গত শুক্রবার সিনেমার শুটিং শুরু হয়েছে। সোমবার থেকে চলছে বাপ্পারাজের অংশের শুটিং। চেয়ারম্যানের ভূমিকায় তাঁকে দেখা যাবে। দীর্ঘদিন পর আবার সিনেমায় কাজ করছেন। 

সিনেমাটি সম্পর্কে জানতে চাইলে এই অভিনেতা জানান, আপাতত সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলা নিষেধ আছে। তবে শুটিং শেষ করে এ মাসের শেষ দিকে কথা বলতে পারবেন।

শুটিংয়ে আরো যুক্ত হয়েছেন ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে। পরে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে। জানা যায়, প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করেই সিনেমার গল্প।

সিনেমার প্রযোজক শাহরিন বলেন, অনেকেই বলবে, আমাদের সিনেমার নায়ক কে। আমি বলব, আমাদের সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক গল্প। একই সঙ্গে সচেতনতামূলক গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা হবে।’

সিনেমাটি আগামী ঈদ বা অন্য যেকোনো সময়ের জন্য তৈরি করা হচ্ছে বলে জানান প্রযোজক।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর