ইসরাইলি গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৩ ০৪:২৫:০৭ পূর্বাহ্ন

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ


ফিলিস্তিনের মুসলমানদের উপর সন্ত্রাসী ইসরাইল কর্তৃক হামলা ও গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকাল ২ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার তৌহিদী জনতার বেনারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জগন্নাথপুর পৌর পয়েন্ট সংলগ্ন আছাবুন নেছা জামে মসজিদ থেকে পৌর শহরের বিভিন্ন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও কর্মসূচিতে বিভিন্ন এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

এ সময় আছাবুন নেছা মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও রাকাব আহমদ  শিশিরের পরিচালনায় বক্তব্য রাখেন পাঠাগার মসজিদের ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার আমীনি, ব্যবসায়ী

আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল,ডা, ওয়ালীউল্লাহ ওলি, মাওলানা আলী আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফিলিস্তিনের নারী-পুরুষসহ শিশুদের ওপর অমানাবিক হামলা ও হত্যাযজ্ঞ চলছে।এর বিরুদ্ধে মুসলিম উম্মাহকে জেগে উঠেতে হবে। অনতিবিলম্বে এ হামলা বন্ধ ও বায়তুল মোকাদ্দাস মুসলমানদের ফিরিয়ে দিতে হবে।

এছাড়া ইসরাইলি পণ্য বর্জন করে মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা করতে হবে। মানববন্ধনে অংশ নিতে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি জনতা উপস্থিত ছিলেন।

JA



শীর্ষ সংবাদ:

অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক