হবিগঞ্জে ভিটামিন এ ক্যাপসুল খাবে ৩ লাখ ৪৫ হাজার শিশু
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩২ AM

হবিগঞ্জে ভিটামিন এ ক্যাপসুল খাবে ৩ লাখ ৪৫ হাজার শিশু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০২:১৭:০৬ AM

হবিগঞ্জে ভিটামিন এ ক্যাপসুল খাবে ৩ লাখ ৪৫ হাজার শিশু

সদর আধুনিক হাসপাতাল কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন


হবিগঞ্জে এবার ৩ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৮ জুন জেলার সকল উপজেলা ও পৌরসভায় এ ক্যাপসুল খাওযানো হবে।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ নূরুল হক।

তিনি জানান, শিশুদের মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩০৪৩৬৮ জন পাবে লাল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৪১২২৬ জন পাবে নীল রঙের ক্যাপসুল। এছাড়াও জেলার ১৮৮৬টি স্থায়ী ইপিআই কেন্দ্রে ক্যাম্পেইন সফলের জন্য মাঠে থাকবেন স্বাস্থ্য বিভাগ থেকে ২৬৬, পরিবার পরিকল্পনা বিভাগ থেকে ৪৭৭, সিএইচচসিপি থেকে ২১৫ ও স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে ৩৭৭০ জন।

প্রেস ব্রিফিংয়ে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্বল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ সাবান মিয়া, রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, একাত্তর টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরীফ মোহাম্মদ সানজিদ জামান ও কলিম উল্লাহ সিকদারসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী