‘নো মেকআপ’ লুকে উত্তাপ ছড়ালেন অভিনেত্রী ভাবনা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ PM

‘নো মেকআপ’ লুকে উত্তাপ ছড়ালেন অভিনেত্রী ভাবনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ১২:৪৯:১৬ PM

‘নো মেকআপ’ লুকে উত্তাপ ছড়ালেন অভিনেত্রী ভাবনা

ছবি: সংগৃহীত


পর্দায় ভক্তদের সামনে নায়িকারা ভারী মেকআপ নিয়ে হাজির হবেন এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে প্রায় সময়েই নায়িকাদের ‘নো মেকআপ’ লুক ট্রেন্ডে গা ভাসাতে দেখা যায়। যেখানে মেকআপ ছাড়াই সাধারণ লুকে হাজির হন তারকারা।

এবার তেমন কিছুই করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আশনা হাবিব ভাবনা। ‘মেকআপ’ ছাড়াই লাস্যময়ী রূপে হাজির হয়ে নেটদুনিয়া কাঁপালেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ভাবনা। নিয়মিতই নিজের বিভিন্ন অবতারের ছবি প্রকাশ করেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন ভাবনা। যেখানে মেকআপ ছাড়া লুকে উত্তাপ ছড়াতে দেখা গেছে তাকে।

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, তুমি কাহার সন্ধানে দূরে যাও, মনের মতো কারে খুঁজে মরো, সে কি আছে ভুবনে? সে তো রয়েছে মনে। হঠাৎ মেকআপ ছাড়া ছবি কেন? এমন প্রশ্নের জবাবে ভাবনা বলেন, মেকআপ ছাড়া ছবি তুলতে চাচ্ছিলাম। বরাবরই আমার মেকআপ ছাড়া ছবি তুলতে ভালো লাগে, এবার যুক্ত হয়েছে কাজল।

ভাবনার এই ছবি ভক্তরাও যেন লুফে নিয়েছেন। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে ভাবনার কমেন্টবক্সে। যার অধিকাংশই ছিল অভিনেত্রীর রূপ ও সাহস নিয়ে। 

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা