গু মে র দুই মা ম লা য় হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসেন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ AM

গু মে র দুই মা ম লা য় হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৫:২৩:০৩ PM

গু মে র দুই মা ম লা য় হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসেন

সংগৃহীত ছবি


আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নতুন নিয়োগ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ২৩ নভেম্বর একই মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নিয়োগের কয়েক দিন পরই, গত ২৭ নভেম্বর সন্ধ্যায় জেড আই খান পান্না তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তায় জানান, তিনি শেখ হাসিনার পক্ষে এই মামলায় লড়বেন না। শেখ হাসিনার আদালতের প্রতি আস্থাহীনতাকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি এই ঘোষণা দেন।

আজ আদালতে অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তাকে দ্রুত ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের নির্দেশনার মাত্র ১০ মিনিটের মাথায় পান্না আদালতে হাজির হন এবং তার অনুপস্থিতি ও ফেসবুক বার্তার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পান্না ক্ষমা চাওয়ার পরপরই ট্রাইব্যুনাল তার রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর পদ থেকে তাকে অব্যাহতি দিয়ে আমির হোসেনকে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দেন।

উল্লেখ্য, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ওই মামলার রায়ে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

‘আমাদের বাঁ*চান, আমরা দেশে ফিরতে চাই’
সিলেটে অ*নুমোদন ছাড়া ভবন নির্মাণে নি*ষেধাজ্ঞা
ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে সিলেটের পর্যটন খাত সমৃদ্ধ করা হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী