জৈন্তাপুরে নারীর ম*রদেহ উদ্ধার
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৩৬ AM

জৈন্তাপুরে নারীর ম*রদেহ উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০১:১০:২২ PM

জৈন্তাপুরে নারীর ম*রদেহ উদ্ধার

প্রতীকী ছবি


সিলেটের জৈন্তাপুর উপজেলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম সানজিদা আক্তার (২০)। তিনি পূর্ব গৌরীশংকর গ্রামের ইমরান উদ্দিন জাহেদের মেয়ে এবং ইমন আহমদের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে পূর্ব গৌরীশংকর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বুধবার (৩র ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টার মধ্যে।

পুলিশ সূত্রে জানা যায়,  রাত সাড়ে ৮টার দিকে স্বামী ইমন আহমদ স্ত্রী সানজিদাকে অচেতন অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে এবং ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্টের পর তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


জৈন্তা বার্তা/আরআর