গোলাপগঞ্জে স্বামীর আ ঘাতে স্ত্রীর মৃ ত্যু
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৫২ PM

গোলাপগঞ্জে স্বামীর আ ঘাতে স্ত্রীর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৯:৪২:১৪ PM

গোলাপগঞ্জে স্বামীর আ ঘাতে স্ত্রীর মৃ ত্যু

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ফাহমিদা আক্তার মোহনা (২৯)। তিনি উত্তর জাঙ্গালহাটা গ্রামের জাহিদুল ইসলাম ছদরুলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছদরুল স্ত্রী মোহনাকে মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, দম্পতির একটি সন্তান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম  জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

.

জৈন্তা বার্তা/ ওয়াদুদ