রামিসা হ ত্যার বি চার এক মাসের মধ্যে, শা স্তি মৃ ত্যুদণ্ড: প্রধানমন্ত্রী
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৩৭ AM

রামিসা হ ত্যার বি চার এক মাসের মধ্যে, শা স্তি মৃ ত্যুদণ্ড: প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ১১:৫৪:৩৮ PM

রামিসা হ ত্যার বি চার এক মাসের মধ্যে,  শা স্তি মৃ ত্যুদণ্ড: প্রধানমন্ত্রী

ছবি:সংগৃহীত


প্রধানমন্ত্রী বলেছেন, শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনা বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। রামিসা হত্যাকাণ্ডের বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রিশালের নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন কোনোভাবেই বরদাশত করা হবে না। আইন অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। রামিসা হত্যার বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।’

তিনি আরও বলেন, একটি নিরাপদ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কবি কাজী নজরুল ইসলামের নাতনী মিজ খিলখিল কাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ‘প্রধানমন্ত্রী নজরুল পদক-২০২৫’ প্রদান করা হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের দুই লাখ টাকা ও রৌপ্য পদক দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ