সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখা ও জিবি টেলিভিশনের আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকের দর্পন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কমিউনিটি সংগঠক মিছবাহ উদ্দিন আহমদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে জিবি টেলিভিশনের হলরুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ শাখার সভাপতি ও জিবি টেলিভিশনের চেয়ারম্যান মো. বদরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সদস্য ও দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন সংবর্ধিত অতিথি লেখক ও কমিউনিটি সংগঠনক মিসবাহ উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, দৈনিক সমকালের গোলাপগঞ্জ প্রতিনিধি রতন মনি চন্দ এবং গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী।
শুরুতে বিএমএসএফ'র সহ-সভাপতি আব্দুল্লাহ আহমদের কোরআন তেলাওয়াতের পর শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক আব্দল্লাহ আল মাসুদ, কোষাধক্য ফাহিম আহমদ ও সাংগঠনিক সম্পাদক সাকেল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাকিল আহমদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আহমদ, দপ্তর সম্পাদক তামিম আহমদ, সহ-দপ্তর সম্পাদক রুদায়েদ আহমদ ইমন, সদস্য আফছার আহমদ, তানিম আহমদ, লিমন আহমদ, পৌর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদ আহমদ জামিল, উপজেলা যুবদল নেতা শাকিল আহমদ চৌধুরী, শিমুল আহমদ, রিজু আহমদ, কাইয়ুম আহমদ প্রমুখ।
মতবিনিময়কালে বক্তারা বলেছেন, প্রবাসীরা দেশের শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল স্তরে অসামান্য অবদান রেখে চলেছেন। পরিকল্পিত এবং সমন্বিতভাবে এই কাজ করলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে। সর্বশেষ তারা জুলাই আন্দোলনেও ত্যাগ স্বীকার করেছেন। এজন্য তাদের মুল্যায়ন করা আমাদের সকলের কর্তব্য।
সংবর্ধিত অতিথি মিসবাহ উদ্দিন আহমদ বলেন, গোলাপগঞ্জ উপজেলার সাংবাদিকরা ঐক্যবদ্ধ এবং তাদের কার্যক্রম সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখেন।
তারা প্রবাসী সাংবাদিকদের প্রতি যে সম্মান প্রদর্শন করে যাচ্ছেন, এজন্য প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এতে প্রবাসীরা তাদের কর্মক্ষেত্রে উৎসাহিত হবেন।
তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি গোলাপগঞ্জকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
জৈন্তা বার্তা/আরআর




