সিলেটে জু*য়া খেলার দায়ে গ্রে*প্তার ৮
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৩৭ AM

সিলেটে জু*য়া খেলার দায়ে গ্রে*প্তার ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০২:৩১:৪২ PM

সিলেটে জু*য়া খেলার দায়ে গ্রে*প্তার ৮


সিলেট নগরীতে অভিযান চালিয়ে জুয়া খেলার দায়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, কোতোয়ালী থানাধীন শামীমাবাদ এলাকার জান্নাত স্টল নামের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন- শামীমাবাদ এলাকার ২নং রোডের ৭নং বাসার মৃত হাফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৩), হবিগঞ্জে লাখাই থানার সিংহগ্রামের আরজু মিয়ার ছেলে বশির আহমদ (৩৮), সুনামগঞ্জ সদর থানার আমপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ফারুক আহমদ (২৯), দোয়ারাবাজারের মানিকপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে আহমদ আলী (৩২), পশ্চিম কাজলশাহ এলাকার ২নং বাসার আব্দুল আহাদের ছেলে ফয়েজ আলম রাজ (৩২), সুনামগঞ্জের ছাতক থানার হায়দরপুর ভাতগাঁও গ্রামের মৃত তফজ্জুল আলীর ছেলে আক্তার হোসেন (৩৮), একই জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামের খয়রুল্লাহ ছেলে আল আমিন (৩৮) ও দোয়ারাবাজার থানার আমবাড়ি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল বাছিত (২৫)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে এসএমপি আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর