গোলাপগঞ্জে ৮ দলীয় জোটের সভা লিয়াজো কমিঠি গঠন
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৩৬ AM

গোলাপগঞ্জে ৮ দলীয় জোটের সভা লিয়াজো কমিঠি গঠন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০৬:৪৮:১৭ PM

গোলাপগঞ্জে ৮ দলীয় জোটের সভা লিয়াজো কমিঠি গঠন

ছবি:নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে আন্দোলনরত ৮ দলীয় জোটের উপজেলা লিয়াজো কমিটি গঠন ও আগামী ৬ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ৮ দলের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার রাতে গোলাপগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামী কার্যালয়ে গোলাপগঞ্জ উপজেলার ৮ দলীয় জোটের প্রথম সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সর্বসম্মতভাবে উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরীকে প্রধান সমন্বয়ক করে ২৫ সদস্য বিশিষ্ট লিয়াজো কমিটি গঠন করা হয়েছে। 

সভায় নেতৃবৃন্দ আগামী ৬ ডিসেম্বর আলীয়ামাঠে ৮ দলীয় জোটের মহাসমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকল দলের নেতা–কর্মীদেরকে ঐক্যবদ্ধ প্রচারণা, মাঠপর্যায়ের সক্রিয়তা এবং ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান। 

এসময় নেতৃবৃন্দ বলেন, জোটের সমন্বিত প্রস্তুতি এবং জনগণের অংশগ্রহণে এবারের মহাসমাবেশ গোলাপগঞ্জে নতুন রাজনৈতিক মাত্রা যোগ করবে ইনশাআল্লাহ। 

উক্ত সভায় বাংলাদেশ  জামায়াত ইসলামী , ইসলামী আন্দোলন চরমোনাই, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা