ছবি:সংগৃহীত
সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বৃহস্পতিবার ঢাকায় জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। মনোনয়ন ঘোষণার পরই কোম্পানীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস; শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে তারা সিদ্ধান্তকে স্বাগত জানান।
পথসভায় নেতাকর্মীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া
মনোনয়ন ঘোষণার পরপরই কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি থানাবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. আব্দুল মন্নান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আলী আকবর।
সভায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শওকত আলী বাবুল, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আলমগীর আলম চেয়ারম্যান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আবুল বাশার বাদশা, উপজেলা বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. উসমান খা।
উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. মো. নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ খন্দকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. এলাইছ আহমদ মেম্বার, তেলিখাল ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি আছিয়া খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আশরাফ রহমত, মো. আজিজুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু আল হেলাল, মো. হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন সারোয়ার, জেলা তাঁতীদলের সদস্য নবী হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল পাশা,
৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মরম আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত খা প্রমুখ।
বক্তারা বলেন,‘সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং দলের হাইকমান্ড-বিশেষ করে তারেক রহমান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানাই। অন্য মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েই ধানের শীষকে বিজয়ী করব।’
তারা আরও বলেন,‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তাই আমরা কোনো আনন্দ মিছিল করব না। আমরা তার সুস্থতা কামনায় দোয়া করছি। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।’
প্রার্থিতা নিয়ে আগের জল্পনা
এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির উপদেষ্টা মো. হেলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হাকিম চৌধুরী
তাদেরকে ঘিরেও এলাকায় ছিল আগ্রহ ও আলোচনা। বিএনপি চেয়ারপার্সনের নির্দেশে আরিফুল হক চৌধুরী মাঠে সক্রিয় থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা না আসায় জল্পনা অব্যাহত ছিল। আজকের ঘোষণার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান হলো।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




