ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই দলে অনেক নেতৃত্ব তৈরি হয়েছে। সবদিক যাচাই-বাছাই করেই দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। যারা সত্যিকারের নিবেদিতপ্রাণ, তাদের উচিত দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমে পড়া।’
বুধবার (৩ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনব্যাপী গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী আরও বলেন-‘ প্রার্থী ঘোষণার অনেক আগ থেকেই দীর্ঘ ২৫ বছর ধরে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রত্যন্ত জনপদে কাজ করে গেছি। আমার মা-বাবা কেউ নেই। এই দুই উপজেলার মুরুব্বিরাই আমার অভিভাবক। তরুণ-যুবসমাজ আমার ভাই-ভাতিজা, আত্মার স্বজন। আপনাদের বিপুল জনসমর্থনই আমাকে ধানের শীষ এনে দিয়েছে। এখন আপনারাদের দায়িত্ব-জনতার প্রতীক ধানের শীষকে বিজয়ী করে চেয়্যারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে সিলেট-৬ আসন উপহার দেওয়া।’
গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে বুধবার সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আহবায়ক নজমুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক গিয়াস উদ্দিন আহমদ ও সদস্যসচিব হাসানুল মজিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুল লতিফ খাঁন, সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো. সাহেদ আহমদ, সদস্যসচিব মো. মস্তাক আহমদ, যুগ্ম আহবায়ক আমির আলী ও দুলাল আহমদ, দপ্তর সম্পাদক জুনেদ আহমদ, সদস্য আশিক আলী, সুজন আহমদ, কদর আহমদ
এছাড়া আরও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ খাঁন, আমুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আলম লাকেছ, সাবেক পৌর যুবদল নেতা শালিক আহমদ, সদস্য সাকিল আহমদ লিমন, যুবদল নেতা এ কে আলম, পৌর প্রমিক দলের সভাপতি আতাউর রহমান আতা, সহ-সভাপতি মাহতাব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




