ফ্রিজে খাদ্যসংরক্ষণে চরম অব্য*বস্থাপনা: উন্দাল রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরি*মানা
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৩৭ AM

ফ্রিজে খাদ্যসংরক্ষণে চরম অব্য*বস্থাপনা: উন্দাল রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরি*মানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০৯:১৬:১০ PM

ফ্রিজে খাদ্যসংরক্ষণে চরম অব্য*বস্থাপনা: উন্দাল রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরি*মানা

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর জিন্দাবাজার ও মীরবক্সটুলাসহ বিভিন্ন এলাকায় খাদ্য সংরক্ষণে অনিয়ম ও সার্বিক অব্যবস্থাপনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, নগরীর বিভিন্ন রেস্টুরেন্টে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখায় একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। জিন্দাবাজারে অবস্থিত উন্দাল রেস্টুরেন্টের ফ্রিজ পরিদর্শনে রান্না করা মাংসের সঙ্গে ফালুদা, আইসক্রিমের সঙ্গে রান্না করা মাছ, এবং কাঁচা মাছ-মাংস একত্রে সংরক্ষণসহ গুরুতর অব্যবস্থাপনা ধরা পড়ে। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরীর আরও কয়েকটি ছোট-বড় রেস্টুরেন্টেও খাদ্য সংরক্ষণে বিশৃঙ্খলা ও পরিবেশগত ত্রুটির কারণে অতিরিক্ত ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে মোট ৬০ হাজার টাকা জরিমানার মাধ্যমে অভিযানের কার্যক্রম শেষ হয়। এসময় রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করে জানানো হয়, ভবিষ্যতে অনিয়ম অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের অভিযান পরিচালিত হয়েছে। উন্দাল রেস্টুরেন্টসহ কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় জরিমানা করা হয়েছে। নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ