গণতন্ত্রের আঁধারে আলোর প্রতীক বেগম জিয়া : বদরুজ্জামান সেলিম
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৫২ PM

গণতন্ত্রের আঁধারে আলোর প্রতীক বেগম জিয়া : বদরুজ্জামান সেলিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০৯:৩৩:১৯ PM

গণতন্ত্রের আঁধারে আলোর প্রতীক বেগম জিয়া : বদরুজ্জামান সেলিম

ছবি: জৈন্তা বার্তা


বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, ‘বেগম খালেদা জিয়া আজ শুধু একটি নাম নয়; তিনি একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস। জাতির আশা-আকাঙ্ক্ষার নির্ভরযোগ্য ঠিকানা। জাতীয়তাবাদী শক্তির প্রতীক এবং দলমতনির্বিশেষে সবার শ্রদ্ধার পাত্র। জাতীয় অভিভাবকের মর্যাদা অর্জন করেছেন তিনি। গণতন্ত্রের আঁধারের মাঝে আলো এনেছেন বেগম জিয়া।’

তিনি আরও বলেন, ‘তার অসুস্থতা আজ দেশে জাতীয় ঐক্যের আবহ সৃষ্টি করেছে। রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার নিশ্চিতকরণ, দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন সংগ্রাম করেছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। দেশ ও দেশের মানুষকে মনপ্রাণ দিয়ে ভালোবেসেছেন।’

বদরুজ্জামান সেলিম এসব কথা বলেন গতকাল হযরত শাহপরাণ (রহ.) এলাকার হযরত শাহ্ আব্দুল মতিন (রহ.) কদ্রিছ শাহ্’র কন্যা শাহ্ মাজার শরীফে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে আয়োজিত শিরনী বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী, মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রুমান আহমেদ রাজু, মহানগর যুবদল নেতা মেরাজ আহমদ চৌধুরী, জৈন্তা উপজেলা যুবদল নেতা ফরহাদ আহমদ ফাহাদ, তারেক আহমদ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গৌছ উদ্দিন, বিএনপি নেতা তামহিদ তিশাদ সুমন, ৩৩নং ওয়ার্ড পাড়া কমিটির সভাপতি আব্দুল হাই জুনেলসহ ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ