কোম্পানীগঞ্জে ম*দ ও ই*য়াবাসহ গ্রে*প্তার ১
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৫১ PM

কোম্পানীগঞ্জে ম*দ ও ই*য়াবাসহ গ্রে*প্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১২/২০২৫ ০১:৩৪:২৯ PM

কোম্পানীগঞ্জে ম*দ ও ই*য়াবাসহ গ্রে*প্তার ১


র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৬৪ বোতল বিদেশি মদ ও ৬৫ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন তেলিখালী বাজারে অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায়, ৬নং ওয়ার্ডের কোম্পানীগঞ্জ সাকিনস্থ জনৈক আব্দুল আখল মিয়ার বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করা হয়েছে। সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানান, তার হেফাজতে বিদেশি মদ রয়েছে। পরবর্তীতে তার বসতঘরের শয়নকক্ষের ভেতরে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে রক্ষিত অবস্থায় ৬৪ বোতল বিদেশি মদ ও ১টি নীল রঙের পলিজিপারযুক্ত প্যাকেটে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল আখল মিয়া (৪১)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার মৃত আফতাব আলীর ছেলে। 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে জব্দকৃত আলামতসহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর