ছবি:সংগৃহীত
সিলেট-০১ (নগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অনন্য। তিনি তার পুরো রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সব সংকটে থেকেছেন আপোষহীন।
বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন,‘বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে জাতির অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। বর্তমান এবং আগামীর যেকোনো জাতীয় সংকট মোকাবিলায় তাকে অত্যন্ত প্রয়োজন।’
তিনি দেশের মানুষকে বেগম জিয়ার রোগমুক্তির জন্য বিশেষভাবে দোয়া করার আহ্বান জানান।
মতবিনিময় সভা ও প্রচারণা কার্যক্রম
বৃহস্পতিবার রাতে নগরীর ২২ ও ৩২নং ওয়ার্ডে দু’টি পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার মুক্তাদির। শুক্রবার জুম্মার নামাজ শেষে লামাবাজার মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
২২নং ওয়ার্ডের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ও মাদ্রাসাতুল হোসাইনি আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিন। পরিচালনা করেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
২২নং ওয়ার্ডের সভায় আরও বক্তব্য দেন- সাবেক পুলিশ সুপার কায়ছার আহমদ হায়দারী, শাহজালাল উপশহর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, শাহজালাল কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী, এডভোকেট জুবের আহমদ, মাছুম ইফতেকার রসুল শিহাব, হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ মারজান, বদর উদ্দিন, মো. কাওসার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আব্দুল ফাত্তাহ বকশী, রফিকুল ইসলাম রফিক, মুহিবুর রহমান, আব্দুল মালেকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সালাম। কোরআন তেলাওয়াত করেন বায়তুল ফালাহ জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মাওলানা লিয়াকত আলী।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




