ছবি: জৈন্তা বার্তা
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিকের পক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন এবং সিলেট সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর জামে মসজিদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমা ১নং মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।
এছাড়া উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শানর মিয়া, হেলাল আহমদ, ছালেক আহমদ, দুলাল আহমদ, খালিক আহমদ, শামীম আহমদ, রাসেল আহমদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমদ জগলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে নিয়ামতপুর জামে মসজিদ প্রাঙ্গণে খাবার বিতরণ করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরানসহ অতিথিরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




