শাবিপ্রবির অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের নতুন ডিন ড. মোহাম্মদ মস্তাবুর রহমান
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:০২ PM

শাবিপ্রবির অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের নতুন ডিন ড. মোহাম্মদ মস্তাবুর রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ১২:৩১:৪৮ AM

শাবিপ্রবির অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের নতুন ডিন ড. মোহাম্মদ মস্তাবুর রহমান

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়-বিশ্ববিদ্যালয় আইন ২৮(৫) ও ২৮(৬) ধারা অনুযায়ী ৩ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে ডিন পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিধি মোতাবেক ভাতা-ভ্যাটাসহ সব প্রাপ্য সুবিধা ভোগ করবেন।

দায়িত্ব গ্রহণে অনুভূতি

ড. মস্তাবুর রহমান বলেন,‘নিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে একই অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য বিশেষ সম্মানের। এই অনুষদের গবেষণা কার্যক্রম আরও সমৃদ্ধ করা, আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই আমার লক্ষ্য। আমি অনুষদের সব অধ্যাপক-শিক্ষার্থীর সহযোগিতা কামনা করছি।’

ড. মোহাম্মদ মস্তাবুর রহমান দীর্ঘদিন ধরে সিইপি বিভাগে শিক্ষকতা করছেন। তিনি পলিমার সায়েন্স, মেটেরিয়ালস প্রসেসিং ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিভিন্ন গবেষণায় যুক্ত।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়ন-বিশেষত গবেষণাগার আধুনিকায়ন, নতুন গবেষণা প্রকল্প এবং শিল্পখাতের সঙ্গে সহযোগিতা-তার অগ্রাধিকারভুক্ত বলে জানা গেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ