ছবি:সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধ দল মহাগরের আহবায়ক সালেহ আহমদ খসরু, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, আমির হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, হুমায়ুন আহমদ মাসুক প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক হচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন।
আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন- যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন। যেভাবে সারাদেশের মানুষ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, আমরা আশা করি তিনি খুব দ্রæত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




