সিলেটে বিমানবন্দরে বিদেশি সিগারেট ও আইফোন জ*ব্দ
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:০২ PM

সিলেটে বিমানবন্দরে বিদেশি সিগারেট ও আইফোন জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ০১:১৩:৪৮ PM

সিলেটে বিমানবন্দরে বিদেশি সিগারেট ও আইফোন জ*ব্দ


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও ৬টি আইফোন ১৭ প্রো জব্দ করেছে কাস্টমস।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে আগত দুই যাত্রীর লাগেজ থেকে এসব বিদেশি পণ্য জব্দ করা হয়।

সিলেট ওসমানী বিমানবন্দরের সহকারী কাস্টমস কর্মকর্তা মুমিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা মো. আবু তৌহিদকে আটক শিরে তল্লাশী চালিয়ে বিদেশি ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট ও ৩টি আইফোন জব্দ করা হয়।

অপরদিকে, আবু তৌহিদকে তল্লাশি করার সময় আরও এক যাত্রী তার লাগেজ ফেলে পালিয়ে যান। পরবর্তীতে ফেলে যাওয়া লাগেজে তল্লাশি চালিয়ে আবু তৌহিদের ব্যাগের সমপরিমাণ সিগারেট ও ৩টি আইফোন জব্দ করা হয়। দুইজনের কাছ থেকে মোট ১ লক্ষ ১১ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস জানায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।

জৈন্তা বার্তা/আরআর