ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘সবসময় ব্যক্তির চেয়ে দলকে বড় করে দেখতে হবে। এটাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মূলমন্ত্র। দলই বড়-ব্যক্তি ছোট। তাই সকল মান-অভিমান ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গোলাপগঞ্জের আমনিয়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আমুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাড. এমরান চৌধুরী বলেন, “আমি স্থানীয় উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ। বিজয়ী হতে পারলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণের নেতাকর্মী ও স্থানীয় প্রতিনিধিদের নিয়ে পরিকল্পিত উন্নয়ন করবো। থাকবে না কোনো বৈষম্য বা লুকোচুরি। সরকারি প্রতিটি প্রকল্প সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।’
সভায় সভাপতিত্ব করেন আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মনসুর আহমদ।
বিশেষ অতিথি ছিলেন , সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, মানবাধিকারবিষয়ক সহ-সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, সহ-শ্রমবিষয় সম্পাদক রুহেল আহমদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপন, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমদ, শাহানুর আহমদ, পৌর যুবদল নেতা আব্দুল আজিজ মুন্না, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল আলম লাকেস, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল সজল
এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং তারেক রহমানের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




