সিলেটের যা*বজ্জীবন সা*জাপ্রাপ্ত আ*সামি নারায়ণগঞ্জে গ্রে*প্তার
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:২২ PM

সিলেটের যা*বজ্জীবন সা*জাপ্রাপ্ত আ*সামি নারায়ণগঞ্জে গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০১:১০:২১ PM

সিলেটের যা*বজ্জীবন সা*জাপ্রাপ্ত আ*সামি নারায়ণগঞ্জে গ্রে*প্তার


সিলেটের কোম্পানীগঞ্জ থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলী হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৬ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর নয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর র‌্যাব তাকে নারায়ণগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত আলী হোসেন কোম্পানীগঞ্জের পুর্নাচ্ছগ্রামের সৈয়দুল ইসলামের ছেলে। 

রবিবার (৭ ডিসেম্বর) সকালে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ২০১১ সালে কোম্পানীগঞ্জ থানাধীন হায়দরী বাজার সংলগ্ন শামাসি ব্রিজ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় অভিযুক্তরা কুড়াল দিয়ে ভিকটিমের বুকের ডান পাশে প্রাণঘাতী আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর আসামি আলী হোসেন আত্মগোপনে চলে যান।

জৈন্তা বার্তা/আরআর