কও মি ডিগ্রিধারীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

কও মি ডিগ্রিধারীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৪:৫৪:৪০ অপরাহ্ন

কও মি ডিগ্রিধারীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা

সংগৃহিত


কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা লেখেন, ‘আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।’আসিফ নজরুল আরও লেখেন, ‘আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।’

জৈন্তাবার্তা / সুলতানা