তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে গড়ে তোলাই খন্দকার মুক্তাদিরের স্বপ্ন
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:২৩ PM

তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে গড়ে তোলাই খন্দকার মুক্তাদিরের স্বপ্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৮:০৭:০৭ PM

তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে গড়ে তোলাই খন্দকার মুক্তাদিরের স্বপ্ন

ছবি:সংগৃহীত


বেকার তরুণ ও যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থান সৃষ্টি করা- সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের অন্যতম অঙ্গীকার। নির্বাচনে বিজয়ী হলে এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগরের লালবাজার ও জেল রোড এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগকালে খন্দকার মুক্তাদির বলেন, “একসময় সিলেটের হাওর-খাল-বিলে প্রচুর দেশি মাছ পাওয়া যেতো। এখন সেটি প্রায় বিলুপ্ত। কিন্তু আধুনিক ও নতুন পদ্ধতির মৎস্যচাষে সিলেটের তরুণদের যুক্ত করলে এখানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্থানীয়ভাবে মাছ উৎপাদন করলে সিলেটের চাহিদা পূরণ করার পাশাপাশি বেকারত্বও কমবে।”

তিনি আরও বলেন,‘সিলেটে প্রতিদিন ১২ লাখ ডিমের চাহিদা থাকলেও স্থানীয়ভাবে উৎপাদন হয় মাত্র দুই লাখ। বাকি ১০ লাখ ডিম আসে বাইরে থেকে। জনগণের সমর্থন নিয়ে দায়িত্ব পালন করার সুযোগ পেলে তরুণদের দক্ষ করে স্থানীয় উৎপাদন দিয়ে এই ঘাটতি পূরণ করা হবে-ইনশাআল্লাহ।-

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সহ-সভাপতি আব্দুল হাকিম, ব্যবসায়ী নেতা জিয়াউল হক জিয়া এবং বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এর আগে সকালে মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান এবং পরিচালনা করেন বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সুহেল। বক্তব্য দেন পরিচালনা কমিটির সদস্য গোলজার হোসাইন চৌধুরী, দেওয়ান আছকির আলী ও অধ্যাপক পার্থ সারথি নাথ।

এদিন লালবাজার ও জেল রোড ছাড়াও মহানগরের আরও বিভিন্ন এলাকায় গণসংযোগ পরিচালনা করেন খন্দকার মুক্তাদির। তাঁর সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তৃণমূল ভোটারদের ভাষ্যমতে- চায়ের দোকান থেকে ঘরোয়া পরিসর- সর্বত্রই খন্দকার মুক্তাদির ও ধানের শীষ প্রতীক নিয়ে আলোচনা চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ