সংবিধান সংরক্ষণ দিবসে সিলেট জেলা জাতীয় পার্টির আলোচনা সভা
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:২২ PM

সংবিধান সংরক্ষণ দিবসে সিলেট জেলা জাতীয় পার্টির আলোচনা সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৮:২৯:৫০ PM

সংবিধান সংরক্ষণ দিবসে সিলেট জেলা জাতীয় পার্টির আলোচনা সভা

ছবি:সংগৃহীত


সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শাহজালাল উপশহরে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলতাফুর রহমান আলতাফের পরিচালনায় সভায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তব্য দেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম, আতিকুর রহমান আতিক, হুসেন আহমদ, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক হাসান আহমদ, গুলজার হুসেন, আব্দুল মালিক, এনামুল কবির, শাহ সুমন আহমদ, সোহেল ইসলাম, রমজান আলী, আব্দুল্লাহ, মুহিতুর রহমান মুহিত, মামুন আহমদ, দেলওয়ার আহমদ, জুয়েল আহমদ, শিপন আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ দেশের প্রতি আস্থা রেখে এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের স্বার্থে তাঁর নেওয়া এ সিদ্ধান্ত ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

বক্তারা আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা ও বিশৃঙ্খলা এড়াতে এরশাদ দায়িত্বশীল ভূমিকা রাখলেও পরবর্তীতে কোনো সরকারই তাকে সহযোগিতা করেনি। বরং তাঁর ও তাঁর দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হয়রানি ও রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি সবসময়ই দেশের সংবিধান, সার্বভৌমত্ব ও আইনের শাসন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিটি সংকটময় মুহূর্তে দলটি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এরশাদ সরকারের সময় বাস্তবায়িত ব্যাপক উন্নয়ন আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ