খালেদা জিয়ার রো*গমুক্তি কামনায় সুবিদবাজারে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:২২ PM

জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়

খালেদা জিয়ার রো*গমুক্তি কামনায় সুবিদবাজারে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৮:৫৩:১৮ PM

খালেদা জিয়ার রো*গমুক্তি কামনায় সুবিদবাজারে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

ছবি:সংগৃহীত


বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বাদ যোহর নগরীর সুবিদবাজার বায়তুল মাকছুদ জামে মসজিদে বৃহত্তর সুবিদবাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের উদ্যোগে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদুল হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হুসেন মানিক, সদর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, সাবেক সভাপতি ললিক আহমদ চৌধুরী, কৃষকদল বিমানবন্দরের আহ্বায়ক শাহজাহান মিয়া, এছাড়াও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়। দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষায় তিনি আজীবন লড়াই করে গেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, বরং দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা।

তাঁরা আরও বলেন, স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে বেগম জিয়া সর্বদা অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং দেশবাসীর কাছেও দোয়া চাওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ